https://www.facebook.com/share/r/1EakVcpote/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জতিক সবার দেশ পত্রিকার সৌজন্যে,শনিবার ১৮ এপ্রিল ২০২৬ || বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
স্পেনের বার্সেলোনা-এ প্রগতিশীল নেতাদের এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে লুলা বলেন,
একজন প্রেসিডেন্টের টুইট, যা বিশ্বকে শুধু হুমকি দেয় ও যুদ্ধ ঘোষণা করে। এ বাস্তবতা নিয়ে আমরা প্রতিরাতে ঘুমাতে যেতে এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে পারি না।
ইরান ইস্যুকে ঘিরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থানকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। সরাসরি নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনার সুর স্পষ্ট ছিলো।
একই অনুষ্ঠানে লুলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ব্যর্থতার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর পাঁচ স্থায়ী সদস্যের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় এই শক্তিধর দেশগুলোর দায়িত্বশীল আচরণ আরও জরুরি, কিন্তু তারা কার্যকর সমাধান দিতে পারছে না।
Advertisement

বিশ্লেষকদের মতে, লুলার এ বক্তব্য কেবল ট্রাম্পের সমালোচনা নয়, বরং বৈশ্বিক কূটনীতির বর্তমান দিকনির্দেশনা নিয়েও এক ধরনের হতাশা ও উদ্বেগের প্রতিফলন।

ছবি: সংগৃহীত

