(ভিডিও)এক ফ্রেমে রুমিন ফারহানার সঙ্গে ভাবনা, ছবি ভাইরাল

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজনীতি প্রতিনিধি,বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি :

অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ইস্যুতে সরব থাকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার নতুন এক কারণে আলোচনায়। সম্প্রতি তিনি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে তোলা কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন, যা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এরই মধ্যে ছবিগুলো ভাইরাল। 

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

ছবিগুলোতে ভাবনা ও রুমিন ফারহানাকে বেশ প্রাণবন্ত ও খোশমেজাজে দেখা যায়। শুধু ছবি নয়, এর সঙ্গে দেওয়া ক্যাপশনই মূলত নেটিজেনদের দৃষ্টি কাড়ে। ভাবনা লেখেন, ‘আমরা কী করছি একসঙ্গে? অভিনয় নাকি অন্য কিছু, দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।’ এর সঙ্গে যুক্ত করেন ভালোবাসার ইমোজি।

ভাবনার ফেসবুক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুকভাবনার ফেসবুক পোস্ট। ছবি: অভিনেত্রীর ফেসবুক

এই একটি বাক্যেই যেন তৈরি হয়েছে রহস্য। তারা কি কোনো নাটক বা বিশেষ প্রজেক্টে একসঙ্গে কাজ করছেন, নাকি এর পেছনে আছে ভিন্ন কোনো পরিকল্পনা তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বিশেষ করে ঈদকে ঘিরে এমন ইঙ্গিত আরও বাড়িয়ে দিয়েছে দর্শকদের আগ্রহ।

ছবিগুলো পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবি: ভাবনার ফেসবুকছবিগুলো পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ছবি: ভাবনার ফেসবুক

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ভালোবাসা জানিয়েছেন, কেউ আবার মজার ছলে লিখেছেন ভাবনাও চাইলে সংসদ সদস্য হতে পারতেন। অভিনেত্রী হিসেবে ভাবনার আলাদা জনপ্রিয়তা থাকলেও, সামাজিক বিষয়েও তার সরব উপস্থিতি নতুন কিছু নয়। অন্যদিকে, রাজনীতির ময়দানে সক্রিয় রুমিন ফারহানার সঙ্গে তাঁর এই ফ্রেমবন্দি হওয়া অনেকের কাছেই চমকপ্রদ।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

সব মিলিয়ে, একটি পোস্টই যেন তৈরি করেছে ঈদের আগাম আলোচনার বিষয়। এখন দেখার অপেক্ষা এই রহস্যের জবাব সত্যিই কি মিলবে আসন্ন ঈদে, নাকি এটি কেবলই এক ঝলক কৌতূহল জাগানো মুহূর্ত।