ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬ || চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি :
ইরানের সঙ্গে চলমান সংঘাতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সাময়িকভাবে যুদ্ধক্ষেত্র ছেড়ে বন্দরের দিকে রওনা দিয়েছে। মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, রণতরীটিতে লন্ড্রি বিভাগে আগুন লাগে, যার ফলে অন্তত দুই নাবিক আহত হন। তবে তাদের আঘাত গুরুতর নয়। ঘটনার পর জাহাজটি লোহিত সাগর থেকে সরে গিয়ে গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে বন্দরের দিকে যাচ্ছে বলে জানা গেছে
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
এই রণতরীটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও বৃহত্তম যুদ্ধজাহাজগুলোর একটি এবং ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। তবে আগুনের ঘটনাটি সরাসরি যুদ্ধজনিত নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর ব্লুমবার্গের।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে বড় ধরনের নিরাপত্তা সংকটে ফেলেছে।

ইরানে যুদ্ধ করতে এসে বিশাল মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড জ্বলছে কার অভিশাপে?


