(ভিডিও)হতে পারে যাবজ্জীবন সাজা শিশু যৌনপাচার: মালয়েশিয়া থেকে বাংলাদেশি জুবাইদুলকে যেভাবে ধরল এফবিআই

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মালয়েশিয়া   প্রতিনিধি,শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি :

আন্তর্জাতিক শিশু যৌনপাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দীর্ঘ দুই বছর ধরে পলাতক বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাকে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে তাকে আলাস্কার জেলা আদালতের ম্যাজিস্ট্রেট কাইল এফ. রিয়ার্ডনের সামনে হাজির করার কথা রয়েছে। দোষী সাব্যস্ত হলে জুবাইদুল আমিনের ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

এর আগে শুক্রবার এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এক্স হ্যান্ডলে জুবাইদুলকে গ্রেপ্তারের খবর জানান। এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুবাইদুল আমিনের বিরুদ্ধে ২০২২ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র চালানোর সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে জাল বিছিয়েছিল মার্কিন গোয়েন্দারা।

জানা যায়, এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা এবং মালয়েশিয়া সরকারের প্রত্যক্ষ সহায়তায় দেশটিতে আত্মগোপনে থাকা জুবাইদুলকে আটক করা হয়। পরে তাকে মালয়েশিয়া থেকে উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে আসা হয়। আজই তাকে স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এফবিআই জানিয়েছে, এই মামলার তদন্তে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। জুবাইদুলের এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি, গ্রহণ ও বিতরণের ষড়যন্ত্রসহ শিশু শোষণের একাধিক অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সাইবারস্টকিং, দুটি গুরুতর পরিচয় চুরি এবং পাঁচটি অর্থ জালিয়াতির (ওয়্যার ফ্রড) অভিযোগ রয়েছে।

দীর্ঘ দুই বছর ধরে পলাতক বাংলাদেশি নাগরিক জুবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । সংগৃহীত