ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জািতক প্রতিনিধি,শনিবার ০৭ মার্চ ২০২৬ || ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি :
ইরানে হামলার তীব্রতা বৃদ্ধির ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার অর্থমন্ত্রী জানালেন, দেশটিতে আজ রাতেই হবে এযাবৎকালের সর্ববৃহৎ বোমাবর্ষণ কর্মসূচি।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে। মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’।
তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হলো
এ সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।
এদিকে ইরান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা ঘনীভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভারতকে ৩০ দিনের জন্য সাগরে আটকে থাকা রাশিয়ার তেল কেনার অনুমতি দিয়েছে। কাডলো রিপোর্টের সঙ্গে আলাপে বেসেন্ট বলেছেন, ‘কোটি কোটি ব্যারেল তেল নিষেধাজ্ঞার আওতায় সাগরে আটকে আছে। এগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই অর্থ মন্ত্রণালয় তেলের জোগান বাড়াতে পারে।’
সূত্র: হারেৎজ



