(ভিডিও)আমাজনের গহীন অরণ্য থেকে বেরিয়ে এলেন বিচ্ছিন্ন গোষ্ঠীর ২০ জন, চাইলেন খাবার

SHARE

https://www.facebook.com/share/v/1QXT11Aerx/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ব্রাজিলের আমাজন  প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,৪ অগ্রহায়ণ ১৪৩৩০৮ জমাদিউস সানি ১৪৪৮:

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টে একটি বিচ্ছিন্ন জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য লোকালয়ে বেরিয়ে এসেছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির বেশ কয়েকটি সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর গার্ডিয়ানের।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বেসরকারি সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্যমতে, স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপনকারী ‘আওয়া’ জনগোষ্ঠীর সদস্যরা সোমবার (১৬ নভেম্বর) একটি গ্রামে আসেন। তারা উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের আরারিবোইয়ার যে গ্রামটিতে প্রবেশ করেন, সেটি মূলত গুয়াজাজারা নৃগোষ্ঠীর আবাসস্থল।

স্থানীয় কমিউনিটি নেতারা জানান, গ্রামবাসীরা ওই দলটিকে খাবার খেতে দেন। সারভাইভাল ইন্টারন্যাশনাল জানায়, ‘তারা মেটে আলু চেয়েছিলেন এবং সেগুলো নিয়ে আবার নিজেদের জঙ্গলে ফিরে যান।’

 

সংস্থাটি জানায়, আওয়া জনগোষ্ঠীর মানুষ সাধারণত শিকার ও বনের ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। তবে সাম্প্রতিক সময়ে তারা অবৈধ কাঠুরে, শিকারি এবং গবাদিপশু খামারিদের ক্রমবর্ধমান অনুপ্রবেশের ফলে বিপাকে পড়েছেন।

 

গুয়াজাজারা গ্রামবাসীদের ধারণ করা এবং সারভাইভাল ইন্টারন্যাশনালের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বনের কিনারায় একদল নারী, পুরুষ ও শিশু দাঁড়িয়ে আছেন। ঝোপঝাড়ের আড়ালে আংশিকভাবে ঢাকা পড়া ওই মানুষগুলো নগ্ন ছিলেন। তাদের গলায় মালা পরা ছিল। পুরুষদের হাতে ছিল ধনুক ও লম্বা তীর।

মারানহাওয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা কোয়াপিমা সতর্ক করে বলেছে, ‘দলের কয়েকজন সদস্যের শারীরিক অবস্থা গ্রামবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের শরীরে তীব্র অপুষ্টি ও শীর্ণতার স্পষ্ট লক্ষণ দেখা গেছে।’

এ ধরনের বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে অপরিকল্পিত সংস্পর্শের ঝুঁকির বিষয়টি তুলে ধরে কোয়াপিমা জানায়, তারা এমন সব ‘রোগব্যাধির ঝুঁকিতে’ থাকেন, যেগুলোর বিরুদ্ধে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে।

আদিবাসী বিষয়ক সরকারি সংস্থা ফুনাই বার্তা সংস্থা এএফপিকে পাঠানো এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাদের টেকনিক্যাল টিম। ওই দলটির স্বাস্থ্য সংক্রান্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

  • Advertisement

সারভাইভাল ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের ১০টি দেশে এমন প্রায় ১৯৬টি ‘যোগাযোগবিচ্ছিন্ন’ জনগোষ্ঠী ও দল শনাক্ত করা হয়েছে। তারা স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন বেছে নিয়েছে। এসব জনগোষ্ঠীর ৯০ শতাংশেরও বেশি বসবাস করে আমাজন রেইনফরেস্টে। এ ছাড়া ইন্দোনেশিয়া ও ভারতেও এমন কিছু জনগোষ্ঠী বাস করে।

ছবি: ভিডিও থেকে নেয়া