ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রামপুরার ওয়াপদা রোড প্রতিনিধি,সোমবার,১৬ নভেম্বর ২০২৬,১ অগ্রহায়ণ ১৪৩৩০৫ জমাদিউস সানি ১৪৪৮:
চাঁদা দাবির জেরে রামপুরার ওয়াপদা রোডে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে সশস্ত্র হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকওয়া মসজিদের পাশে স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির দুই টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমাদের কয়েকজন কর্মী অফিসের ভেতরে কাজ করার সময় চার ব্যক্তি সেখানে আসেন। তাদের মধ্যে তিন জন অফিসে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান, আর একজন বাইরে ছিলেন।”
তিনি বলেন, “একটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েক মিনিটের মধ্যেই হামলাকারীরা পালিয়ে যান।”
আহতদের একজন সাজু জানান, তাদের ব্যবসা বন্ধ করে দিতে বলা হয়েছিল। সেটা না মেনে কার্যক্রম চালিয়ে যাওয়ায় হামলাকারীরা হুমকি দিয়েছিল।
তিনি বলেন, “ব্যবসা বন্ধ করার হুমকি দেওয়ার পরও কেন আমরা কার্যক্রম চালাচ্ছি, সেই প্রশ্ন করেই তারা গুলি চালায়।”
-
Advertisement

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহতদের একজনের ডান পায়ে গুলি লেগেছে, আর অন্যজনের বাঁ হাতে গুলি লেগেছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি রামপুরা থানাকে অবহিত করা হয়েছে।

রামপুরা ওয়াপদা রোডে গুলির ঘটনার পর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়


