ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নীলফামারীর ডোমার প্রতিনিধি, রোববার,১৫ নভেম্বর ২০২৬,৩০ কার্তিক ১৪৩৩০৪ জমাদিউস সানি ১৪৪৮:
নীলফামারীর ডোমার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজালালের বিরুদ্ধে মব সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দের নেতৃত্বে ডোমার থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগে ইউপি সদস্য শাহজালালের বাবা মজিরুল ইসলামকে (৬৫) ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় ট্রাক্টরচালক ফজলু ইসলামের ছেলে আবু সাঈদ হোসেনকেও (২২) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শাহজালাল সরকারি কাজে সহযোগিতার পরিবর্তে মব সৃষ্টির চেষ্টা করেন। তবে, সেখানে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।
একই দিন বোড়াগাড়ী সেতু-সংলগ্ন এলাকায় দুটি মাংসের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। দোকান দুটিতে মূল্য তালিকা না থাকায় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি থাকায় কৃষি বিপণন আইনে দুই দোকানির প্রত্যেককে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে বালু উত্তোলনের তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের সতর্কতামূলকভাবে জরিমানা করা হয়েছে।
-
Advertisement

তিনি আরও জানান, মাংসের দোকানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি ও মূল্য তালিকা না থাকায় তাদেরও সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।



