মেঘনায় যুবদল নেতার ভাই ইয়াবাসহ গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,মেঘনা থেকে রিফাত মিয়া সৌজন্যে, সোমবার, ০২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩২১ জমাদিউল আউয়াল ১৪৪৮:

কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের ছোট ভাই মো. কবির হোসেনকে (৪২) ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চালিভাঙ্গা ইউনিয়নের টিটিরচর গ্রামের খান বাড়ির হাজি মোতালেব মিয়ার ছেলে।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

রোববার (১ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। এর আগের দিন শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাদক উদ্ধার অভিযানে থাকা মেঘনা থানার পুলিশ সোর্সের মাধ্যমে খবর পায়, টিটিরচর গ্রামের মহসিন মিয়ার বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছেন। পরে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালানোর সময় কবির হোসেনকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। পরে মহসিন মিয়ার বসতঘরের শয়নকক্ষ থেকে ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছেন। এ ঘটনায় মহসিন মিয়া (৩৫), লালচাঁন (৪০) ও হাজেরা খাতুন (৪৫) নামের আরও তিনজনকে পলাতক আসামি করা হয়েছে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার অভিযান চালিয়ে যুবদল নেতার ভাই কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
🇧🇩🌾 মাদকের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম—দল ও সমাজকে কলঙ্কমুক্ত করতে হবে! 🌾🇧🇩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্মানিত হাইকমান্ড, মিডিয়া সেল এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার বিনীত আহ্বান—মাদকমুক্ত সমাজ গড়তে আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই। 🤝

  • Advertisement

শ্রদ্ধেয় দেশনায়ক তারেক রহমান, কুমিল্লা বিভাগের শ্রদ্ধেয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি মহোদয়, শ্রদ্ধেয় খন্দকার মারুফ হোসেন এবং বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন মহোদয়সহ দলের সম্মানিত হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।