(ভিডিও)ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

SHARE

https://www.facebook.com/share/v/18eZwj9QSu

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,পাবনা সদর প্রতিনিধি, শুক্রবার,২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩১১ জমাদিউল আউয়াল ১৪৪৮:

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষক আবু ইউসুফের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ওই শিক্ষক। ছাত্রীটি ধর্ষণের হাত থেকে বাঁচতে গভীর রাতে মাদ্রাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। এ তথ্য এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর এবং মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক এবং ভুক্তভোগী ছাত্রী উভয়েই পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফ পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের বাসিন্দা।

পাবনার পুলিশ সুপার (এসপি) আলী আশ্রাফ জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে।

 

ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পাবনা সদর উপজেলায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ জনতা শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ইনসেটে অভিযুক্ত শিক্ষক