(ভিডিও)বিলে ভাসছিল স্কুল ড্রেস পরা কিশোরীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,গাজীপুরের পূবাইল প্রতিনিধি, রোববার,১৮ অক্টোবর ২০২৬,২ কার্তিক ১৪৩৩০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ :

গাজীপুরের পূবাইল এলাকায় একটি বিল থেকে স্কুল ড্রেস পরা এক অজ্ঞাত কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানা-সংলগ্ন বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের নাসরারটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

  • Advertisement

গাজীপুর সদর উপজেলার আমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির জানিয়েছেন, বিলে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।