(ভিডিও)চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম বন্দর প্রতিনিধি,বিশেষ  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩০৫ রবিউস সানি ১৪৪৮:

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো- গাইডেড-মিসাইল ফ্রিগেট দ্য সিং, থাং শান ও থাই হু।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জাহাজগুলো।

জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে গান স্যালুট ও সুসজ্জিত সামরিক ব্যান্ডের সুরের মধ্য দিয়ে চীনা নৌবাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

সফর উপলক্ষে বন্দর জেটিতে উৎসুক দর্শনার্থীদেরও ভিড় দেখা যায়। ধীরে ধীরে জেটিতে ভিড়তে থাকা যুদ্ধজাহাজগুলো দেখতে আগ্রহ নিয়ে জড়ো হন অনেকে।

সংশ্লিষ্টরা জানান, শুভেচ্ছা সফরকালে চীনা প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চল ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • Advertisement

পাঁচ দিনের সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় চীনের অত্যাধুনিক তিন যুদ্ধজাহাজ