ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সুন্দরবন প্রতিনিধি,বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ || ভাদ্র ১৮ ১৪৩৩ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় র্যাবের ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’-এর আওতায় বড় সাফল্য অর্জিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সুন্দরবনে সক্রিয় ৫টি বনদস্যু বাহিনীর ৫৯ জন সদস্য বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ র্যাব-৬ এর কাছে আত্মসমর্পণ করে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সুন্দরবনে দস্যুতার কাজে ব্যবহৃত ৫৯টি অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং করেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। বুধবার (২ সেপ্টেম্বর) র্যাব-৬ এর সদর দপ্তর, খুলনায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দস্যুমুক্ত নিরাপদ সুন্দরবন নিশ্চিতকল্পে গত ২ মার্চ থেকে শুরু হওয়া অভিযানের ধারাবাহিকতায় অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পাঁচটি দস্যুবাহিনীর ৫৯ জন সদস্য আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণকারী বাহিনী ও তাদের সদস্য সংখ্যা হচ্ছে, বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতাব বাহিনীর ০৮ জন এবং মিজান বাহিনীর ০৭ জন। সময় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে- ৪টি শটগান, ৪৭টি ওয়ান শুটারগান, ৪টি পাইপগান, ৩টি এয়ারগান, ১টি পয়েন্ট ২২ বোর রাইফেলসহ মোট ৫৯টি অস্ত্র, ৫৪১ রাউন্ড তাজা গুলি, ১৪টি খালি কার্তুজ ও ৭টি ওয়াকিটকি।
আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে বনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ উন্মুক্ত করা হয়। তার ঠিক আগের দিনই এই দস্যুদের আত্মসমর্পণ স্থানীয় অর্থনীতি, বনজীবী ও পর্যটকদের সুরক্ষায় এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
-
Advertisement

সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত রাখতে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। অন্যান্য সক্রিয় দস্যুদেরও দ্রুত অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান তিনি।


