ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কুষ্টিয়া প্রতিনিধি,বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ || ভাদ্র ১৮ ১৪৩৩ || ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:
কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়ম নিয়ে রোগীদের অভিযোগ দীর্ঘদিনের। তারই সত্যতা যাচাইয়ে রোগী সেজে হাসপাতালে ঝটিকা অভিযান চালিয়েছে দুদকের টিম। কর্মকর্তারা সেখানে নানা অনিয়মের সত্যতা পেয়েছেন।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে দুদক কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের টিম হাসপাতালে অভিযান চালায়।
অভিযানের শুরুতে টিমের দুই সদস্য রোগীর ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কাউন্টারে লাইনে দাঁড়ান এবং চিকিৎসাসেবা নেওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তারা দেখতে পান, নিয়ম ও সিরিয়াল পাশ কাটিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কীভাবে আগেভাগে সেবা নেওয়া হচ্ছে।
অভিযান শেষে টিম লিডার সহকারী উপপরিচালক সুরাইয়া সুলতানা বলেন, ‘‘হাসপাতালে আগত রোগীদের দীর্ঘদিনের অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি টিম এখানে এসেছিলাম। অধিকাংশ অভিযোগের সত্যতা মিলেছে।’’
অনিময়গুলো শনাক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। উনারা সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান তিনি।
-
Advertisement

হাসপাতালের উপপরিচালক ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘উনারা অভিযানে পাওয়া কিছু তথ্য ও সমস্যার কথা জানিয়েছেন, সেগুলোর বিষয়ে আমরা গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’’
তিনি আরো বলেন, ‘‘এর বাইরে উনাদের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ উনারা নেবেন।’’

কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদক অভিযান চালায়

