ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর ভাটারা প্রতিনিধি, রোববার ০৯ আগস্ট ২০২৬ || শ্রাবণ ২৫ ১৪৩৩ || ২৫ সফর ১৪৪৮ হিজরি :
রাজধানীর ভাটারা থানাধীন প্রগতি এলাকায় ফোনে কথা বলার অজুহাতে ফাঁদ পেতে অভিনব কায়দায় এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে প্রগতি সরণি এলাকায় এ ঘটনায় পুলিশ জড়িত কয়েকজন কিশোরীকে আটক করে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
জড়িত চক্রের এক কিশোরী সদস্য বলেন, তিনি কথা বলতে ফোনটি চেয়ে নিয়ে তার এক বন্ধুকে দিলে সেটি নিয়ে ওই বন্ধু চলে যান। ওই দুই কিশোরী কালাচাঁদপুর স্কুল ও কলেজ শাখার ছাত্রী বলে জানান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। ধীরে ধীরে সেখানে এসে হাজির হয় দুই নারীসহ আরও কয়েকজন কিশোর-কিশোরী। তাদের মধ্যে এক নারী ছিনতাই চক্রের এক কিশোরীর মা বলে দাবি করে। পুলিশ তিন কিশোরী ও দুই কিশোরকে থানায় নিয়ে যায়। তাদের বয়স কম হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী ব্যক্তি বলেন, এক মিনিট কথা বলতে ফোনটি চেয়ে নেয় চক্রের এক কিশোরী। পরে ফোনটি নিয়ে কথা বলার ভান করতে করতে সামনে এগিয়ে যায়। একপর্যায়ে সঙ্গে থাকা এক ছেলেকে ফোনটি দিলে সে নিয়ে চলে যায়। তিনি আরও বলেন, ফোনটি চাইতে গেলে উল্টো তাকে ‘পতিতাবৃত্তির জন্য ভাড়া করেছে’ এমন অভিযোগ তুলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। তাদের চারজনকে হোটেলে খাওয়ার টাকা দিলে ফোন ফেরত দেওয়ার কথা জানায়। নয়তো ফাঁসিয়ে দিয়ে জনতার মার খাওয়ানোর হুমকি দেয়।




