ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বাগেরহাটের কচুয়া প্রতিনিধি ,বুধবার,০৫ আগস্ট ২০২৬,২১ শ্রাবণ ১৪৩৩২১ সফর ১৪৪৮ :
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
-
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তারা হলেন— আহাত হাওলাদার (২৮), মনিরা বেগম (৫৫), এবং রাশিদা বেগম।
প্রতিবেশী বুলু বেগম জানিয়েছেন, বাইরে থেকে দুর্গন্ধ টের পেয়ে তারা ঘরের ভিতরে গলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। কচুয়া থানা পুলিশ ঘরের ভেতর থেকে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিকভাবে ধারণা করছেন, কয়েক দিন আগে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শ্বাসরুদ্ধ করে তিনজনকে হত্যা করা হয়েছে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদ জানিয়েছেন, লাশগুলোতে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে।
-
Advertisement

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেছেন, “মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”



