(ভিডিও)রূপগঞ্জে চাঁদা না পেয়ে ভাঙচুর ও ১৪ লাখ টাকা লুটের অভিযোগ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.,নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রতিনিধি, বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬ ||  আষাঢ় ২৫ ১৪৩৩ || ২৩ মহররম ১৪৪৮ হিজরি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, হামলাকারীরা প্রতিষ্ঠানের অফিস কক্ষের আলমারি ভেঙে ইট বিক্রির নগদ ১৪ লাখ টাকা লুট করে নিয়ে গেছে এবং কর্মরত এক কর্মচারীকে মারধর করেছে।

হামলার শিকার ‘এআরবি ব্রিকস’ নামের ইটভাটার পরিচালক গোলজার মোল্লা জানান, তিনি কাঞ্চনের বিরাবো এলাকায় দীর্ঘদিন ধরে এই ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছেন। কিছুদিন ধরে স্থানীয় খালপাড় এলাকার কাউসার, ফজলে রাব্বিসহ কয়েকজন তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। দাবির চাঁদার টাকা না দিলে তাকে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

গোলজার মোল্লা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে কাউসার, ফজলে রাব্বি ও সানির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এআরবি ইটভাটায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ভাটায় ঢুকে অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায় এবং আলমারি ভেঙে ইট বিক্রির নগদ ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের এক কর্মচারীকে মারধর করে আহত করা হয়।

রূপগঞ্জের ভোলাবো তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই চুরির ও হামলার ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ভাঙচুর ও লুটপাট