ওয়ার্ল্ড নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ || আষাঢ় ১৮ ১৪৩৩ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি :
আরব সাগরে জরুরি অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টার। এ ঘটনায় চার ক্রুর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন
-
Advertisement

- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেছে— এমন কোনও তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। খবর আনাদোলু
বুধবার (১ জুলাই) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড (ন্যাভসেন্ট) জানিয়েছে, বুধবার ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ (সিভিএন-৭৭)-এ নিয়োজিত একটি এমএইচ-৬০এস সি হক হেলিকপ্টারের ক্রুরা আরব সাগরে জরুরি অবতরণ করেন।
-
Advertisement

ন্যাভসেন্ট জানায়, জরুরি অবতরণের পেছনে শত্রুপক্ষের কোনও হামলার ইঙ্গিত পাওয়া যায়নি।
এতে আরও বলা হয়, হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরীতে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
-
Advertisement

নিখোঁজ ক্রু সদস্যকে খুঁজে বের করতে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তল্লাশি চালাচ্ছে বলে জানিয়েছে ন্যাভসেন্ট। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

হেলিকপ্টারটির চারজন ক্রুর মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে (প্রতীকী ছবি)

