ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া প্রতিনিধি ,বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ || জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি :
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর করে আহত করা হয় এবং নগদ মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ৮টা ৪০ মিনিটে লালমাটিয়ার ই-ব্লকের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত ২০ থেকে ২৫ জনের একটি দল জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করে। ভেতরে ঢুকেই তারা প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ ঢালী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মো. মিঠু হাওলাদারকে খুঁজতে শুরু করে।
এ সময় কার্যালয়ে উপস্থিত অ্যাকাউন্টস ম্যানেজার মো. ইব্রাহিম হাওলাদার ও ইলেকট্রিশিয়ান মো. জালাল তাদের পরিচয় ও আগমনের কারণ জানতে চাইলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দুজনকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা কার্যালয় থেকে একটি সিপিইউ, একটি ওয়াই-ফাই রাউটার এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ২ লাখ ২৩ হাজার ৫০০ টাকা।
ঘটনাস্থল ত্যাগের আগে হামলাকারীরা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের করপোরেট কো-অর্ডিনেটর কর্মকর্তা মো. ছগির হোসাইন আসিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।
Advertisement

পুলিশ জানিয়েছে, কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের কাজ চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।



