ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি ,বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ || জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি :
ব্রেন টিউমার ও পরবর্তীতে ব্রেন ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি, তবে বড় একটি অংশ সরানো হয়।
Advertisement

-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫
অস্ত্রোপচারের পর শুরু হয় জটিল চিকিৎসা প্রক্রিয়া। টানা কেমোথেরাপি ও পরে ওরাল থেরাপি মিলিয়ে এখন পর্যন্ত তিনি প্রায় ৬০টি কেমোথেরাপি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। বর্তমানে দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি চলছে, যা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে। চিকিৎসকদের মতে, অপারেশনের পর ক্যানসার যেখানে ছিল, এখনও সেখানেই রয়েছে এবং শরীরের অন্য কোথাও ছড়ায়নি যা কিছুটা ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। তবে দীর্ঘ চিকিৎসার পরও শারীরিক অবস্থার বড় কোনো উন্নতি হয়নি।
ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত
নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ দেশের একটি সংবাদপত্রে জানান, ইলিয়াস কাঞ্চনের অবস্থা মোটামুটি স্থিতিশীল হলেও উন্নতি হয়নি। তিনি ধীরে ধীরে কথা বলতে পারেন, তবে বাক্য গঠনে জড়তা রয়েছে। কয়েক মিনিট কথা বলার পর অনেক সময় পুরো বাক্য শেষ করতেও সমস্যা হয়। খাদ্যাভ্যাস তুলনামূলক স্বাভাবিক থাকলেও দৈনন্দিন রুটিন আগের মতো নেই। পরিবার এখন লন্ডনে মেয়ের বাসায় থেকেই তার চিকিৎসা ও যত্ন নিচ্ছে। স্ত্রী, মেয়ে, জামাতা ও নাতি-নাতনিদের সঙ্গেই তার সময় কাটছে।
Advertisement

একসময় যিনি চলচ্চিত্র, শুটিং ও সামাজিক আন্দোলনে ব্যস্ত থাকতেন, এখন তার দিন কাটছে হাসপাতালের ফলোআপ, থেরাপি আর পারিবারিক পরিবেশে। পরিবর্তিত এই জীবন তাকে মানসিকভাবে কিছুটা অস্থির করলেও পরিবারের উপস্থিতিই এখন তার প্রধান ভরসা। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি শেষে তার পরবর্তী শারীরিক অবস্থা পুনরায় মূল্যায়ন করা হবে এবং তখনই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।



