(ভিডিও)৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর মরদেহ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,আদালত। প্রতিনিধি ,বৃহস্পতিবার   ১১ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩ || ২৫ জিলহজ ১৪৪৭ হিজরি :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং চলমান হত্যা মামলার তদন্তের স্বার্থে এ নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

 

আদালতের আদেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হবে। একই সঙ্গে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের কার্যক্রম সম্পন্ন করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত ২৪ মে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

চলতি বছরের ২০ মে সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে একটি আবেদন দাখিল করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ পুনরায় পরীক্ষা করা প্রয়োজন। আদালত আবেদনটি মঞ্জুর করলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা।

 

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটন রোডের নিজ বাসা থেকে অসুস্থ অবস্থায় সালমান শাহকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মো. আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা ওই মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ আরো কয়েকজন।

 

গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, সালমান শাহর মৃত্যুকে ঘিরে বিভিন্ন সন্দেহজনক পরিস্থিতি, শরীরে আঘাতের চিহ্ন এবং ঘটনাস্থলসংক্রান্ত বেশ কিছু অসঙ্গতি নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা তৈরি করেছে। তদন্ত সংশ্লিষ্টদের মতে, পুনরায় ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

Advertisement

 

উল্লেখ্য, ১৯৯৬ সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুর পর বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন, বিতর্ক ও রহস্যের জন্ম হয়। প্রায় ৩০ বছর পর আদালতের এই নির্দেশ মামলাটিকে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। চলচ্চিত্রাঙ্গনসহ ভক্ত-অনুরাগীদের মধ্যেও বিষয়টি নতুন করে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।