(ভিডিও) বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা প্রতিনিধি, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি :

চাবুক, হাই-হিল ও বুট ব্যবহার করে বিকৃত যৌনাচার ও তার ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুই নারীর নাম শিখা ও জারা।

 

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

বুধবার রাতে বসুন্ধরা আবাসিকের জি ব্লক থেকে ভাটারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহার এসব তথ্য জানান।

 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনাচার চালিয়ে আসছে একটি চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক, একটি চাবুক, হাই-হিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানা সামগ্রী।

Advertisement

গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।