মেঘনায় উপজেলা পরিষদের আ. লীগের সাবেক ৩ চেয়ারম্যানসহ ৮৬ জনের বিরুদ্ধে মামলা!

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মোঃ আলাউদ্দিন মেঘনা থেকে,শনিবার   ১৬ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি :

কুমিল্লার মেঘনা থানায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৮৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। স্থানীয় উপজেলা বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

শনিবার মেঘনা থানায় মামলাটি রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মো. শহীদুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় মোহাম্মদ আলী সুমনের নির্দেশে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার সমর্থকরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। এজাহারে দাবি করা হয়েছে, ড. খন্দকার মোশাররফ হোসেন তার গানম্যানের সহায়তায় প্রাণে রক্ষা পান।

এ ছাড়া একই বছরের ১৫ ডিসেম্বর লক্ষণখোলা বাজারে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উল্লেখ করে মামলায় করা হয়েছে।

Advertisement

মামলার বিষয়ে জানতে বাদী মাহবুবা ইসলাম মিলির ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ওসি মো. শহীদুল ইসলাম উল্লেখ করেন, এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অব্যাহত রয়েছে পুলিশের তৎপরতা।