(ভিডিও )ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক  প্রতিনিধি,শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি :

ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৩ জন। শুক্রবার (৮ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি জরিপ বিভাগ জানিয়েছে, সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট ডুকোনো স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৪১ মিনিটে ( অগ্ন্যুৎপাত শুরু করে এবং এর ফলে ১০ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ আকাশে উঠে যায়।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সিঙ্গাপুরের নাগরিক এবং একজন স্থানীয় বাসিন্দা। আগ্নেয়গিরিতে আরোহন নিষিদ্ধ থাকার পরেও পর্বতারোহীরা সেখানে গিয়েছিলেন।

 

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি জরিপ সংস্থার মতে, মার্চ মাসের শেষ থেকে মাউন্ট ডুকোনো প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত করেছে। ২০২৪ সাল থেকে তারা পর্যটক এবং পর্বতারোহীদের মাউন্ট ডুকোনোর প্রধান জ্বালামুখের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেকোনো ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। কারণ সেখানে নিক্ষিপ্ত পাথর, ছাই এবং লাভার ঝুঁকি রয়েছে।