(ভিডিও) সিলেটে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, দুই তরুণ উদ্ধার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,সিলেট প্রতিনিধি,বুধবার   ২৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৬ ১৪৩৩ || ১১ জিলকদ ১৪৪৭ হিজরি :

সিলেটে হানিট্র্যাপের মাধ্যমে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কবল থেকে দুই তরুণকে উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে নগরের কোতোয়ালী থানার যতরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানজিলা আক্তার (২৭), আব্দুল জলিল (৩০), জেসমিন আক্তার (২২) ও জায়েদ আহমদ (৩৫)। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও তারা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা মাহমুদুল হাসান রিফাত (২৫) ও তাঁর বন্ধু মাহফুজ আলী (২৫) নগরের মেন্দিবাগ এলাকা থেকে কৌশলে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে যতরপুরের একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা চক্রের সদস্যরা তাঁদের জিম্মি করে ভয়ভীতি দেখান।

একপর্যায়ে ভুক্তভোগীদের বিবস্ত্র করে অশ্লীল ভিডিও ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আরও ১০ লাখ টাকা দাবি করা হলে ভুক্তভোগীদের একজন স্বজনদের কাছ থেকে ৯০ হাজার টাকা এনে দেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে কোতোয়ালী মডেল থানায় জানালে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। এতে ঘটনাস্থল থেকে দুই ভুক্তভোগীকে উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, একটি সিএনজি অটোরিকশা, কয়েকটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করেছে।

প্রেসব্রিফিংয়ের মাধমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উত্তরের ডিসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।