(ভিডিও)মাঝরাতে নারকেল গাছের চূড়ায় যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মাদারীপুরের ডাসার প্রতিনিধি, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি :

মাদারীপুরের ডাসার উপজেলায় মাঝরাতে নারিকেল গাছের চূড়ায় উঠে চাঞ্চল্য সৃষ্টি করেন ফারহান তালুকদার (১৮) নামে এক যুবক। সোমবার (১৩ এপ্রিল) এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহল দেখা দেয়।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

এদিকে, স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার মো. খোকন জমাদ্দার নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর তাকে নিরাপদে উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক অস্বাভাবিক আচরণ করছিলেন। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা চলছে।

Advertisement

এ ব‌্যাপা‌রে কাল‌কি‌নি ফায়ার সার্ভিসের স্টেশনের স্টেশন অফিসার জানান, এলাকাবাসী খবর দি‌লে আমা‌দের সদস‌্যরা এক ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে ওই যুবক‌কে গাছ থেকে না‌মি‌য়ে আনা হয়। ত‌বে কেন সে গা‌ছে উঠে ছিল, তা এখ‌নো বোঝা যায়‌নি।

ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।