(ভিডিও)সাভারে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,সাভার প্রতিনিধি, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১ ১৪৩৩ || ২৫ শাওয়াল ১৪৪৭ হিজরি :

ঢাকার সাভারে প্রায় দেড় কেজি হেরোইনসহ এক মাদক করবারিকে আটক করেছে র‍্যাব।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার থানার পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।

 

আটক মাদক কারবারির নাম হৃদয় হোসেন। তিনি সাভারের দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হিরোইন জব্দ করে র‌্যাব। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হৃদয় দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন স্থানে ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আটক হৃদয় হোসেন।