(ভিডিও)মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ বের হবে না, ইরানের কড়া হুঁশিয়ারি

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি :

ইসরায়েল-ইরান সংঘাতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। মার্কিন ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে বিশ্ববাজারে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

মঙ্গলবার (১০ মার্চ) দেশটির বিপ্লবী গার্ড বাহিনী সাফ জানিয়ে দিয়েছে, হামলা না থামলে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও বিশ্বের কোথাও যাবে না। এককথায় এ অঞ্চল থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেওয়া হবে না।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

তেহরানের এই হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জ্বালানি সরবরাহে বাধা দিলে ইরানকে এমন এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে, যা থেকে পুনরুদ্ধার করা তাদের পক্ষে আর সম্ভব হবে না

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে।

ট্রাম্প দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষতি করেছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, তার নির্ধারিত চার সপ্তাহের সময়সীমার অনেক আগেই এই সংঘাত শেষ হবে। তবে এই যুদ্ধে ‘বিজয়’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে, তা তিনি স্পষ্ট করেননি।

এদিকে চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ইতোমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে যুদ্ধ ‘শিগগির’ শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারাই ‘যুদ্ধের সমাপ্তি নির্ধারণ’ করবে।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

প্রসঙ্গত, ইরানের নতুন নেতৃত্ব এবং ওয়াশিংটনের অনমনীয় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তার মুখে। একদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালীসহ পুরো অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিকে অচল করার বার্তা দিচ্ছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন।

দুই শক্তির এই অনড় অবস্থানে বিশ্বজুড়ে এখন তেলের বাজার ও নিরাপত্তার প্রশ্নে চরম উদ্বেগ বিরাজ করছে।

বিশ্ববাজারে তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দেয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী । ছবি- সংগৃহীত