(ভিডিও)‘কাফনের কাপড় রেডি রাখিস’, প্রাণনাশের হুমকি পেয়ে জিডি করলেন ওসি

SHARE

https://www.facebook.com/share/v/1QbH3Yyp3s/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রামের  মীরসরাইয়  প্রতিনিধি, শুক্রবার,২০ নভেম্বর ২০২৬,৫ অগ্রহায়ণ ১৪৩৩০৯ জমাদিউস সানি ১৪৪৮:

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। একই সঙ্গে তার পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক হুমকির বার্তা পাঠানো হয়।

বার্তাগুলোতে বাংলা ও ইংরেজিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়। ইংরেজিতে পাঠানো বার্তাগুলোর মধ্যে রয়েছে, ‘How are you’, ‘We are worry about your family’ এবং ‘If u keep on doing what you did we will take action very soon’।

এ ছাড়া বাংলায় পাঠানো বার্তায় বলা হয়, ‘পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো’, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে।’

অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, ‘তুই যদি তোর চিন্তা করিস, জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস, তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই।’ সর্বশেষ বার্তায় হুমকি দিয়ে বলা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এসব হুমকির ঘটনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, জোরারগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অনেক সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানের কারণে তাকে এমন হুমকি দেয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।

  • Advertisement

তিনি আরও জানান, হুমকি দেয়া মোবাইল নম্বরটির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‘কাফনের কাপড় রেডি রাখিস’, প্রাণনাশের হুমকি পেয়ে জিডি করলেন ওসি