ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,চট্টগ্রাম প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,৪ অগ্রহায়ণ ১৪৩৩০৮ জমাদিউস সানি ১৪৪৮:
চট্টগ্রাম নগরীতে পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, চুরির প্রায় সাড়ে তিন ঘণ্টা পর কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
-
Advertisement
-

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার মোবাইল-৪২ টহল দলের সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্স সংলগ্ন পুনাক রেস্টুরেন্টের সামনে সরকারি পিকআপ ভ্যানটি রেখে খাবার খেতে যান। খাবার শেষে ফিরে তারা গাড়িটি দেখতে পাননি। পরে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, বেলা ২টা ৪৩ মিনিটের দিকে এক ব্যক্তি গাড়িটি নিয়ে চলে যান। ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার করা হয়।
পুলিশের দাবি, সমন্বিত অভিযানের মাধ্যমে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়।
-
Advertisement

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের শনাক্তের পর প্রধান আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার রুবেল (মাঝে)


