ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,বুধবার,১৪ অক্টোবর ২০২৬,২৯ আশ্বিন ১৪৩৩০২ জমাদিউল আউয়াল ১৪৪৮ :
হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পরেই সৌদি আরবের তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে এই হামলার ফলে সৃষ্ট আগুন নেভাতে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের তেল স্থাপনাগুলোর কাছে থাকা সকল কর্মী ও বেসামরিক নাগরিককে এলাকা ত্যাগের নির্দেশ দিয়ে সেগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করেছিল।
গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি এই সতর্কবার্তাটি দিয়েছিলেন সৌদি-নেতৃত্বাধীন জোটের একটি নির্দেশনার প্রেক্ষিতে। ওই জোট হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় অবস্থিত ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল।
জোটের সেই নির্দেশনার জবাবে সারি হুঁশিয়ারি দিয়েছিলেন, সানায় কোনো হামলা চালানো হলে সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ পাল্টা জবাব দেওয়া হবে।
-
Advertisement

এসপিএ -এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব হুথিদের ছোড়া রিয়াদমুখী ক্ষেপণাস্ত্রগুলোকেও প্রতিহত করেছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা


