(ভিডিও)নারী সেনা সদস্য সেজে প্রবাসীর সঙ্গে প্রেম ও ৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কেরানীগঞ্জ মডেল থানা প্রতিনিধি,রোববার,২৭ সেপ্টেম্বর ২০২৬,১২ আশ্বিন ১৪৩৩১৫ রবিউস সানি ১৪৪৮ :

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ও ভিডিওর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। আত্মসাৎ করে ৭ লাখ টাকা, এ ঘটনায় চক্রের মূলহোতা তোফায়েল আলম টিটুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

পিবিআই জানায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন বারিশুর বাঘবাড়ি এলাকার শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের (২২) সঙ্গে ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে পরিচয় হয়। গ্রেপ্তার তোফায়েল আলম টিটু নারী সেনা সদস্যের পোশাক পরিহিত এআই-নির্মিত ছবি ও ভিডিও ব্যবহার করার পাশাপাশি নিজেই নারীসুলভ কণ্ঠে ফোনালাপে কথা বলে প্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে মায়ের অসুস্থতার কথা বলে এবং বিভিন্ন অজুহাতে বিকাশ ও নগদের মাধ্যমে প্রবাসীর কাছ থেকে আনুমানিক ৭ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

প্রতারণার শিকার হয়ে প্রবাসীর মা শাহনাজ বেগম প্রথমে আদালতে একটি সিআর মামলা (নম্বর: ১০৫০/২৬) দায়ের করেন। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হলে পিবিআই মামলাটির ছায়া তদন্ত ও স্বউদ্যোগে তদন্তভার গ্রহণ করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমানের নেতৃত্বে গত ২০ সেপ্টেম্বর দারুস সালাম এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়।

  • Advertisement

এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। ২১ সেপ্টেম্বর আসামিকে আদালতে সোপর্দ করলে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ২৩ সেপ্টেম্বর আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।