ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজধানীর নিউগিনি প্রপার্টিজ প্রতিনিধি,রোববার,২৭ সেপ্টেম্বর ২০২৬,১২ আশ্বিন ১৪৩৩১৫ রবিউস সানি ১৪৪৮ :
জমি নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
রবিবার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রপার্টিজ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম।
তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, রাতে কিছু লোক দলবদ্ধভাবে এসে এখানে ভাঙচুর করেছে। ইমিডিয়েটলি আমাদের পুলিশের ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ইন্সপেক্টর (অপারেশন) অন্য পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত এখানে এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে এবং তারা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। রাতেই অপারেশন চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে। আমাদের আরও টিম কাজ করছে। আশা করি, এই ঘটনায় যারা জড়িত ছিল, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারব।”
-
Advertisement

পুলিশের এই কর্মকর্তা বলেন, “আমরা এখনো বিষয়টা ইনভেস্টিগেশনে আছি। দলবদ্ধভাবে লোকজন এসেছে, সে কারণে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তিনজনের একজনের নাম হচ্ছে মামুন, তার বাড়ি গফরগাঁও। সে ভাসানটেক বস্তিতে থাকে। একজনের নাম আসলাম, তার বাড়ি টাঙ্গাইল। সে অটো চালায়। আরেকজনকে আমরা গ্রেপ্তার করেছি, তার নাম মুন্না। সে ভাসানটেক বস্তিতে থাকে। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেলে আপনাদের সুস্পষ্ট করে বলতে পারব। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যেটা, এটা হচ্ছে একটা হাউজিং বিজনেস এবং এখানে এতগুলো লোক একসাথে আসা, দলবদ্ধভাবে এসেছে এবং রাতের বেলা। জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। এটি যেহেতু ইনভেস্টিগেশনে আছে, আইনগত প্রক্রিয়া গ্রহণ প্রক্রিয়াধীন। ইনভেস্টিগেশনে আছি, ইনভেস্টিগেশনটা আমরা শেষ হলেই জানাতে পারব।”

হামলায় ক্ষতিগ্রস্ত সালমান মুক্তাদিরের স্টুডিও


