https://www.facebook.com/share/p/1DNmLnmBCx/
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম, নারায়ণগঞ্জ প্রতিনিধি,শনিবার,২৬ সেপ্টেম্বর ২০২৬,১১ আশ্বিন ১৪৩৩১৪ রবিউস সানি ১৪৪৮ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন নামে একজন।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যারবাজার আল মোস্তফা ফ্যাক্টরির সামনে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়ারা হলেন- হেলাল উদ্দিনের ছেলে সজীব (২৪), সামিন (৫) এবং মেয়ে সামিয়া (১৭)।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার শ্রীমন্দী গ্রাম থেকে সোনারগাঁয়ে মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে রওনা হন স্বজনরা। বৈদ্যারবাজারে আসার পথে মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ফলে ট্রলারটি উল্টে পানিতে ডুবে যায়। এসময় ট্রলারের আটযাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। পরে রাশিদা নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিখোঁজ ছিলেন হেলাল, তার ছেলে সজিব, সামিন ও মেয়ে সামিয়া।
-
Advertisement

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের সন্ধানে অভিযান চলছে।

নদী থেকে উদ্ধারের পর একজনের মরদেহ নিয়ে যাচ্ছেন স্থানীয় লোকজন


