(ভিডিও)বিশ্বের বিপজ্জনক নৌপথ এখন হরমুজ প্রণালি, নিহত ২৫ নাবিক

SHARE

https://www.facebook.com/share/v/1FM9Z7qLED/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,২৪ কার্তিক ১৪৩৩২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে আন্তর্জাতিক সমুদ্রপথে। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক সমুদ্রপথে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ অঞ্চলে অন্তত ২৫ জন সাধারণ নাবিক প্রাণ হারিয়েছেন।

  • Advertisement

    • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল:০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

 

পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করা এই হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো। তবে যুদ্ধ শুরুর পর ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে এবং অনুমতি ছাড়া জাহাজ চলাচলের চেষ্টা করলে হামলার হুঁশিয়ারি দেয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে চরম সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে।

 

ক্ষেপণাস্ত্র, বিস্ফোরক ও নৌমাইনের হামলায় প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হচ্ছে বাণিজ্যিক জাহাজ।

আইএমওর ৬ নভেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, এ অঞ্চলে নিশ্চিত ১৩০টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই অন্তত ৩১টি জাহাজ হামলার শিকার হয়। সর্বশেষ রবিবারেও তিনটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

 

এই সংঘাতের প্রত্যক্ষ শিকার হচ্ছেন মূলত যুদ্ধবহির্ভূত দেশগুলোর সাধারণ নাবিকেরা। নিহতদের তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন ভারতীয় নাগরিকেরা। এ পর্যন্ত দেশটির অন্তত ১৬ জন নাবিক এতে প্রাণ হারিয়েছেন।

 

গত জুনে ওমানের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ জন এবং সম্প্রতি ‘এমএসভি আল জুসুফি’ নামক পণ্যবাহী জাহাজে হামলায় গুজরাটের বাসিন্দা গান্ধার নাহিম আজিজ নিহত হন।

অক্টোবরে ওমানের কাছে পানামার ‘অন পিস’ তেলবাহী জাহাজে হামলায় আহত ১২ জনের মধ্যে ১১ জনই ছিলেন ভারতীয়।

 

এ ছাড়া সেপ্টেম্বরে ফিলিপাইনের ২ জন নাবিক এবং যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৪৪ জন ইরানি নাবিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের বণিক নাবিক ইউনিয়ন।

  • Advertisement

 

সাগরে আটকে ৬ হাজার নাবিক জীবনহানির পাশাপাশি দীর্ঘ দিন সমুদ্রে আটকে থাকার কারণে চরম মানসিক চাপে ভুগছেন নৌযানের কর্মীরা। বর্তমানে প্রায় ৬ হাজার নাবিক সাগরে আটকে পড়ে চরম নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন