এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্ধার নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিশেষ প্রতিনিধি,রোববার,০৬ সেপ্টেম্বর ২০২৬,২২ ভাদ্র ১৪৩৩২৩ রবিউল আউয়াল ১৪৪৮:

রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)। আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে।

  • Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

শনিবার (৫ সেপ্টেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন। তার পরিবারের সদস্যদেরও মৃত্যুর খবর জানানো হয়েছে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারে যাচাই করা হয়। এরপর তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানিয়েছে, ইসমাইল বেকার ছিলেন। তাকে শ্বাসরোধে হত্যার পর কোনো একটি গাড়িতে করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিয়ে আসা হয় এবং সেখান থেকে মরদেহ ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার তদন্তে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। এসব গাড়ি আটক করা গেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সে সময় তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। তার পরনে ছিল নীল রঙের শার্ট ও লুঙ্গি। শার্টটি সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো বলে জানিয়েছিল পুলিশ।

  • Advertisement

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইসমাইল হোসেন