ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,কক্সবাজার প্রতিনিধি, শনিবার,০৫ সেপ্টেম্বর ২০২৬,২১ ভাদ্র ১৪৩৩২২ রবিউল আউয়াল ১৪৪৮:
কক্সবাজারের একটি তারকাখচিত হোটেলে অভিযান চালিয়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় দুই হাজার আইফোন, শতাধিক ল্যাপটপ এবং বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
-
Advertisement

-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের ‘হোটেল সি-প্যালেস’-এ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শুক্রবার দুপুরে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া তথ্য এবং রামু থানায় দায়ের করা একটি সুনির্দিষ্ট অভিযোগের সূত্র ধরে কক্সবাজার জেলা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, চক্রটি গত কয়েক মাস ধরে কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি রিসোর্ট ভাড়া নিয়ে অবৈধ অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ও আন্তর্জাতিক স্ক্যামিং পরিচালনা করে আসছিল। প্রাথমিক তদন্তে এই চক্রে শতাধিক চীনা ও তাইওয়ানি নাগরিকের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
-
Advertisement

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছে বিপুল পরিমাণ আইফোন, ল্যাপটপের পাশাপাশি বিশেষ কিছু ডিজিটাল প্রযুক্তি ও যোগাযোগ সরঞ্জাম পাওয়া গেছে, যা সাধারণত বিদেশি আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। এই আন্তর্জাতিক অপরাধ চক্রের অন্যান্য জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।



