(ভিডিও)অভিনেত্রী রিধিকার প্রেমিক গ্রেপ্তার

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বিনোদন প্রতিনিধি, রোববার,১৬ আগস্ট ২০২৬,১ ভাদ্র ১৪৩৩০২ রবিউল আউয়াল ১৪৪৮:

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট)  সকালে ভাটারা থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

রিধিকার মৃত্যুর ঘটনায় তার মা বাদি হয়ে ভাটারা থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় হাসিবুরকে একমাত্র আসামি করা হয়।

রবিবার (১৬ আগস্ট)  সকালে ভাটারা থানার অফিসার ইনচার্জ( ওসি) মাজহারুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর ভাটারা থানা পুলিশ হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে এটিকে আত্মহত্যা মনে হলেও ঘটনার নেপথ্যে প্ররোচনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে।

 

এর আগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় আত্মহত্যার আগে প্রেমিক হাসিবুরের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন রিধিকা। ভিডিও কলে থাকাকালীনই তাদের মধ্যে তীব্র ঝগড়া ও কথাকাটাকাটি হয়। ভোরে বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।