(ভিডিও)মরেও রেহাই নেই, সম্পত্তি হাতাতে মৃত বাবার আঙুলের ছাপ নিলেন তরুণ! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

SHARE

https://www.facebook.com/share/v/1DJUQKRq7Z/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আস্তর্জতিক প্রতিনিধি, শনিবার   ১৫ আগস্ট ২০২৬ ||  শ্রাবণ ৩১ ১৪৩৩ || ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি:

মৃত্যুশয্যায় শুয়ে প্রৌঢ়। রীতি মেনে ছাই রঙের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে তাঁকে। আশপাশে শোকার্ত মানুষের ভিড়। সকলের মাঝে বেমানান কাণ্ড ঘটালেন প্রৌঢ়ের পুত্র।

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মৃত্যু হয়েছে বাবার। কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগের আগে সম্পত্তির বাটোয়ারা করে যাননি প্রৌঢ়। তাই বাবাকে মৃত্যুশয্যায় রেখেই অদ্ভুত কাণ্ড ঘটালেন পুত্র। তা দেখে ক্ষুদ্ধ নেটাগরিকেরা। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

  • আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৮০৬৬৭৬৬৬৩

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের খাদায়ুনহা গ্রামে। মৃত প্রৌঢ়ের বয়স ৭৩ বলে জানতে পারা গিয়েছে। প্রৌঢ়ের পরিবারের অন্দরে সম্পত্তি সংক্রান্ত কোনও সমস্যা চলছিল বলে অনুমান করা হচ্ছে। হয়তো সেই কারণেই তরুণ তেমনটা করার সিদ্ধান্ত নেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত করছে পুলিশ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মৃত্যুশয্যায় শুয়ে প্রৌঢ়। রীতি মেনে ছাই রঙের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে তাঁকে। আশপাশে শোকার্ত মানুষের ভিড়। সকলে প্রৌঢ়ের মৃতদেহ ঘিরে বসে রয়েছেন। সকলের মাঝে বেমানান কাণ্ড ঘটালেন প্রৌঢ়ের পুত্র। চাদরের তলা থেকে বাবার হাত বার করে কাগজে আঙুলের ছাপ নিতে দেখা গেল তরুণকে। তাঁকে সাহায্য করলেন অপর এক তরুণ। এক জন এগিয়ে এসে তরুণকে নির্দেশ দিলেন কাজটা কী ভাবে করতে হবে। সেই কথা অনুযায়ী তরুণ প্রথমে মৃত বাবার বৃদ্ধাঙ্গুলি কালিতে ছোঁয়ালেন। তার পর কাগজের উপর সেই আঙুলের ছাপ বসালেন। সকলে স্থির চোখে তরুণের এই কাণ্ড দেখে গেলেন। সেই ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

 

মরেও রেহাই নেই, সম্পত্তি হাতাতে মৃত বাবার আঙুলের ছাপ নিলেন তরুণ! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

Advertisement