ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,বাউল প্রতিনিধি,সোমবার,২০ জুলাই ২০২৬,৪ শ্রাবণ ১৪৩৩০৫ সফর ১৪৪৮ :
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের সাথে মিলে যাওয়ায় বাউল শিল্পী হাসিনা সরকার চরম বিপাকে পড়েছেন। নিজের দেওয়া নাম হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই নামের কারণে আয়োজকরা তাকে স্টেজ শো বা গানের অনুষ্ঠানে ডাকেন না। জীবিকার তাগিদে গান গাইতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন এই বাউল শিল্পী।
নামের কারণে কর্মহীন বাউল হাসিনা
বাউল শিল্পী হাসিনা সরকার দীর্ঘদিন ধরে বাউল গান ও পালাগানের সাথে যুক্ত। তার দাবি, অতীতে মানুষ তাকে আনন্দের সাথে প্রোগ্রামে আমন্ত্রণ জানালেও, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে নামের মিল থাকার কারণে আয়োজকরা তাকে অনুষ্ঠান থেকে ফিরিয়ে দিচ্ছেন বা কোনো কাজ দিচ্ছেন না। এমনকি নামের কারণে তাকে হেনস্থা হতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।
শুধুমাত্র নামের কারণে গান গাইতে না পারা নিয়ে বাউল শিল্পী হাসিনা সরকারের দেওয়া সাক্ষাৎকারটি এখানে দেখুন

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের সাথে মিলে যাওয়ায় বাউল শিল্পী হাসিনা সরকার চরম বিপাকে পড়েছেন।

