(ভিডিও)জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৪

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ৪.ম,নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি,মঙ্গলবার   ১৪ জুলাই ২০২৬ ||  আষাঢ় ৩০ ১৪৩৩ || ২৮ মহররম ১৪৪৮ হিজরি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাপানপ্রবাসী এক পরিবারের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, একটি ব্যাগ ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ডাকাত দলের সর্দারসহ চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ সুপার জানান, গত ৮ জুলাই জাপানপ্রবাসী এক ব্যক্তি পরিবার নিয়ে ঢাকা যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ডাকাত দল তাদের গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

ঘটনার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, একটি ব্যাগ ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। 

তিনি আরো জানান, এ মামলার আরো এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।