ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,নোয়াখালীর হাতিয়া প্রতিনিধি, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬ || আষাঢ় ১৮ ১৪৩৩ || ১৬ মহররম ১৪৪৮ হিজরি :
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
-
Advertisement

-
- (মোঃ ইসমাইল হোসেন)
-
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,০১৩১৫২৫১১৪৫,০১৮০৬৬৭৬৬৬৩
আজ (মঙ্গলবার, ১৬ জুন) সকালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
এর আগে, গত শনিবার ভুক্তভোগী কিশোরী ও তার মায়ের দেয়া ঘটনার বিস্তারিত বিবরণসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ পরিদর্শক খোরশেদ আলমকে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ারের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
-
Advertisement

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, দায়িত্ব পাওয়ার পর থেকে তারা তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছেন। বিষয়টি তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযুক্ত পুলিশ পরিদর্শক খোরশেদ আলম | ছবি:ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম


