(ভিডিও)১৩ বছর পর হারুন-বিপ্লবের নামে মামলা করলেন জয়নুল আবদিন ফারুক

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,বিশেষ প্রতিনিধি ,রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি :

রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ জয়নুল আবদিন ফারুক।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

সোমবার (১৯ আগস্ট) বিকেলে সাবেক হুইপ ফারুকের মামলাটি নথিভুক্ত করা হয়। এর আগে দুপুরের দিকে শেরেবাংলা নগর থানায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে উপস্থিত হন বিএনপির এই নেতা।

 

মামলাটি গ্রহণ করেছেন শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে।

মামলায় ফারুক অভিযোগ করেন, ২০১১ সালে হরতাল উপলক্ষে মিছিল করার সময় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ন্যাম ভবনের সামনে এলে ফারুকসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের ওপর হামলা করেন সেই সময়ে তেজগাঁও বিভাগের তৎকালীন এডিসি হারুন অর রশীদ ও সহকারী পুলিশ কমিশনার (এডিসি) বিপ্লব কুমার সরকার।

 

মামলার বিষয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ২০১১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের পক্ষ থেকে দুদিনের জন্য হরতাল কর্মসূচির ডাক দিয়েছিলেন। হরতালের সময় আমার সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে মিছিল নিয়ে ফার্মগেটের উদ্দেশ্যে রওনা দিই। তখন পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লবসহ তার অধীনস্থ সব কর্মকর্তা মিলে মিছিলে বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে হারুন ও বিপ্লব তাদের ফোর্স নিয়ে আমার ওপর হামলা করেন। এসময় আমার মাথা ফেটে যায় ও নির্যাতনের এক পর্যায়ে আমার জ্ঞান হারিয়ে ফেলি। লাঠির আঘাতে আমার লিগামেন্ট ছিঁড়ে যায় এবং বাম পাশের কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে অচল হয়ে যায়।

এ ঘটনায় বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম নির্দেশপ্রাপ্ত হয়ে তখন এই থানায় মামলা করতে এসেছিলেন। তখনকার পুলিশ কর্মকর্তা ভেতরে ঢুকতে দেননি। পরে আমরা কোর্টে মামলা করলে তার তদন্ত হয়ে তিনদিনের মধ্যে বাতিল করে দেওয়া হয়। তখন পুলিশ বাদী হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয়। সেই মামলায় আজ পর্যন্ত হাজিরা দিতে যাচ্ছি।

Advertisement

ছাত্রজনতার রক্তের বিনিময়ে দেশ আজ গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করি ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে এই সময়ে আমার ওপর ঘটে যাওয়া হত্যা চেষ্টার ঘটনায় সুবিচার পাবো।