(ভিডিও)বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.,বিশেষ প্রতিনিধি ,রোববার   ১৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি :

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

  • অপরাধমূলক সংবাদ পাঠান
    ——————————-
    আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫,
    ০১৩১৫২৫১১৪৫

 

রবিবার (১৪ জুন) জাতীয় সংসদে এ কথা জানান তিনি। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বেনজীরকে গ্রেপ্তার করা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সাফল্য।”

 

তিনি বলেন, “বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে ইন্টারপোল ও বাংলাদেশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করেছে। ইন্টারপোলের অনুরোধের ভিত্তিতেই সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়।”

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বেনজীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হয়েছে। আন্তর্জাতিক বিধি ও কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী, গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তাকে দেশে ফেরত আনার আবেদন করতে হবে।

Advertisement

তিনি আশা ব্যক্ত করে বলেন, “প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক কার্যক্রম সম্পন্ন করে সাবেক এই পুলিশ প্রধানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।”

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (ফাইল ফটো)