ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,দৌলতদিয়া ফেরিঘাট প্রতিনিধি,শুক্রবার,০৫ জুন ২০২৬,২২ জ্যৈষ্ঠ ১৪৩৩১৮ জ্বিলহজ্জ ১৪৪৭ :
দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেলেও আগে থেকেই যাত্রীদের নামিয়ে দেয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাত্রী নিরাপত্তা বিধান যথাযথভাবে অনুসরণ করায় এ দুর্ঘটনায় সবাই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ফেরি কবরীতে ওঠার সময় বাসটি কনভেনশন পকেট দিয়ে ঢুকে পড়ে এবং ফেরির বিপরীত পাশের র্যাম ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার সময় যাত্রী নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে বাসটির সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়েছিল। ফলে বাসটি পানিতে পড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি। তবে চালক ও সহকারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরে পানিতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পুরো উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে জানানো হয়েছে।
-
Advertisement

কর্তৃপক্ষ বলছে, ফেরিঘাটে দুর্ঘটনা প্রতিরোধে নির্ধারিত নিরাপত্তা বিধি যাত্রীদের ফেরিতে ওঠার আগে নামানো, নির্ধারিত পথ ব্যবহার, এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ নিশ্চিতভাবে মানা হলে এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি এড়ানো সম্ভব।

যাত্রী নিরাপত্তা নির্দেশনা মেনে চলায় ফেরিঘাট দুর্ঘটনায় প্রাণরক্ষা



