(ভিডিও)গফরগাঁওয়ে উচ্চ শব্দে গানবাজনা ও মেলার মাইকিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র মসজিদের ইমামের ওপর হামলা: নাগরিক বিক্ষোভ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম, ময়মনসিংহপ্রতিনিধি,শনিবার   ৩০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৬ ১৪৩৩ || ১৩ জিলহজ ১৪৪৭ হিজরি :

আহত ইমাম পুখুরিয়া মাদরাসার নূরানী বিভাগের একজন শিক্ষক।অত্যন্ত নিরহংকার, ভদ্র ও দ্বীনদার মানুষ হিসেবে তিনি এলাকায় পরিচিত।জানা গেছে ২৯ মে ইশার নামাজ চলাকালে মহল্লার কিছু যুবক উচ্চ শব্দে গানবাজনা করছিল বা মেলার মাইকিং করছিল। তিনি শান্তভাবে তাদের নিষেধ করতে গেলে, ওই যুবকরা তাঁর ওপর নৃশংস হামলা চালায়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন,উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

স্থানীয় মুসল্লিরা বলেন এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয় এটি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার এবং মানবতার ওপর আঘাত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

 

এদিকে এ ধরনের হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে শনিবার (৩০ শে মে ) সকালে গফরগাঁও পৌরশহরে জামতলা মোড়ে নাগরিক ব্যানারে বিক্ষোভ মিছিল এবং বিশাল প্রতিবাদ সভায় আয়োজন করে।

Advertisement

গফরগাঁও থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।