ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,সবার দেশ পত্রিকার সৌজন্যে,সোমবার ২৭ এপ্রিল ২০২৬ || বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি :
পাঁচ দশক আগে যে খাল খনন কর্মসূচি এক ঐতিহাসিক উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছিলো, সে খাল পুনঃখননের মাধ্যমে নতুন করে উন্নয়ন কার্যক্রম শুরু হলো যশোর-এ। সোমবার (২৭ এপ্রিল) শার্শা উপজেলায় উলশী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
দুপুর ১২টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে বাবার স্মৃতিবিজড়িত এ কর্মসূচির অংশ হিসেবে নিজেই কোদাল হাতে মাটি কেটে প্রতীকীভাবে খনন কাজের সূচনা করেন প্রধানমন্ত্রী।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এ খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর উদ্যোগে খনন করা হয়। শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করা হয়েছিলো, যা পরবর্তীতে ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।
Advertisement

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন

ছবি: সংগৃহীত


