(ভিডিও)যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার দায়ে রুমমেটকে অভিযুক্ত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.কম,আন্তর্জাতিক প্রতিনিধি,শনিবার   ২৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১২ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি :

যুক্তরাষ্ট্রের টাম্পা বে এর একটি সেতু থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মৃতদেহ উদ্ধারের পর, তার রুমমেটকে এই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) শেরিফের কার্যালয়ের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

 

শেরিফের কার্যালয় জানিয়েছে, লিমন এবং তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার দায়ে হিশাম আবুঘারবিয়েহকে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে প্রথম ডিগ্রি হত্যার দুটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় বলেছে, “রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি অফিসে প্রমাণ উপস্থাপনের ফলে আবুঘারবিয়েহের বিরুদ্ধে আরো অভিযোগ আনা হয়েছে। এই মুহূর্তে, বৃষ্টির সন্ধান অব্যাহত রয়েছে।”

 

জামিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড পলিসি বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন। শনিবার লিমনের মৃতদেহ উদ্ধার করা হয়। তবে বৃষ্টির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে হিশাম সালেহ আবুঘারবিয়াহ (২৬) নামে একজনকে  গ্রেপ্তার করেছে। তিনি জামিলের রুমমেট ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের পর ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে শুক্রবার (২৪ এপ্রিল) জামিলের মরদেহ উদ্ধার করা হয়।

 

তদন্তকারীরা বাংলাদেশে বৃষ্টির পরিবারকে ফোন করে জানিয়েছেন, লিমন এবং সন্দেহভাজনের যৌথ অ্যাপার্টমেন্টে পাওয়া রক্তের পরিমাণের ভিত্তিতে তারা মনে করছেন বৃষ্টি মারা গিয়ে থাকতে পারে। বৃষ্টির ভাই সিএনএন-এর সহযোগী ডব্লিউটিএসপি-কে এ কথা জানিয়েছেন।

শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছে পানিতে বৃষ্টির খোঁজে হিলসবরো কাউন্টি শেরিফ অফিসের মেরিন ও ডুবুরি দলকে তল্লাশি চালাতে দেখা গেছে।

Advertisement

 

শুক্রবার এক বিবৃতিতে শেরিফ চ্যাড ক্রনিস্টার বলেন, “এটি একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, যা আমাদের সম্প্রদায়কে নাড়া দিয়েছে এবং যারা একটি নিরাপদ সমাধানের আশা করছিলেন, তাদের অনেককেই প্রভাবিত করেছে।