ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,আন্তর্জািতক প্রতিনিধি, শনিবার ১৮ এপ্রিল ২০২৬ || বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি :
হরমুজ প্রণালিতে ইরানি গানবোটগুলো একটি ট্যাংকারে গুলি চালিয়েছে। একটি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে শনিবার (১৮ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
Advertisement
অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
ট্যাংকারটির ক্যাপ্টেন জানিয়েছেন, ওমানের ৩৭ কিলোমিটার (২৩ মাইল) উত্তর-পূর্বে ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর দুটি গানবোট তাদের দিকে এগিয়ে আসে।
ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) একটি অনলাইন বিবৃতিতে বলেছে, কোনো রেডিও সতর্কতা ছাড়াই গানবোটগুলো ‘ট্যাংকারটির ওপর গুলি চালায়।’
Advertisement

এতে বলা হয়েছে, “ট্যাংকার ও এর নাবিকরা নিরাপদে আছেন বলে জানা গেছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।”
শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরান হরমুজ প্রণালি খোলার ঘোষণা দিয়েছিল। তবে শনিবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে হরমুজ প্রণালি আবারো বন্ধ করা হয়েছে।

