(ভিডিও) মানিকগঞ্জে শিশু হত্যার পর গণপিটুনিতে নিহত ২, এলাকায় উত্তেজনা

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ  ২৪.ম,মানিকগঞ্জ সদর প্রতিনিধি, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি :

 

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নে ৯ বছরের শিশু আতিকাকে হত্যার জেরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে আরও দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপারিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই এলাকার পান্নু মিয়া ও তাঁর ভাই ফজলু মিয়া ওরফে ফারুক।

Advertisement

অপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি অপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain অথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বনপারিল এলাকার একটি ভুট্টাখেত থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যার অভিযোগে নাঈম নামে এক যুবককে স্থানীয়রা আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। পরে নাঈমের বাবা পান্নু মিয়া ও চাচা ফজলু মিয়া ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা তাঁদের ওপর হামলা চালায়।

গণপিটুনিতে ঘটনাস্থলেই পান্নু ও ফজলু নিহত হন। এ সময় নাজমুল নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার পর বৃহস্পতিবার রাতেই মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, বর্তমানে বনপারিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, “শিশু আতিকা হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও শান্ত রয়েছে।”